সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরের কাছে ৩ দেশের পাসপোর্ট

দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের কাছে তিন দেশের পাসপোর্ট পাওয়া গেছে। দেশগুলো হলো— বাংলাদেশ, পর্তুগাল ও সংযুক্ত আরব আমিরাত। রোববার দুবাইয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে দুদকের একটি মামলায় বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা।

জানা গেছে, দুদকের মামলায় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে সরকার। দুবাইয়ের একটি সূত্র জানায়, গত ১২ জুন দুবাইয়ে পৌঁছানোর পর তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আজ সকালে বিশ্বস্ত সূত্রে বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টি জানতে পারে সমকাল। পরে বিষয়টি নিশ্চিত হতে পুলিশ সদর দপ্তরের দুই অতিরিক্ত আইজিপি, একজন ডিআইজি ও একজন এআইজির সঙ্গে যোগাযোগ করা হলে তারা প্রত্যেকেই দুবাইয়ে তার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। তবে কেউই আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে বা নাম প্রকাশ করতে রাজি হননি।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা জানান, গত ১২ জুন দুবাই ইন্টারপোল অফিস থেকে বাংলাদেশ পুলিশের কাছে একটি চিঠি পাঠানো হয়। সেই চিঠিতে বেনজীর আহমেদকে দুবাই পুলিশের হাতে গ্রেপ্তারের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

আরেক পুলিশ কর্মকর্তা বলেন, দুদকের মামলায় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই পরোয়ানার ভিত্তিতেই দুবাই পুলিশ তাকে আটক করে।

ওই কর্মকর্তা আরও জানান, বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টি ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এনএনবাংলা/পিএইচ