সাম্প্রতিক
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে আটক শতাধিক আন্দোলন উত্তাল চুয়েট, নতুন ভিসিকে ‘রেড কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা ধানমন্ডিতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৩ নেপালে ভয়াবহ বন্যার এক মাস: নিহত ১,৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার ডেঙ্গুতে বেড়েই চলছে মৃত্যু, একদিনে ৮ প্রাণহানি বেসামরিক পারমাণবিক সহযোগিতা: ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চুক্তি সই’ এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল আল-জাজিরার ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টি, আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার ৪ হরমুজ খুলতে ইরানের ৭ দিনের রোডম্যাপ, সরাসরি ‘না’ ট্রাম্পের যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো?
Skip to content

শ্রমিক অসন্তোষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ গাজীপুরের এপেক্স স্পিনিং

ছবি: সংগৃহীত

‘সার্ভিস বেনিফিট’ প্রদানের দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের মুখে গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ (লে-অফ) ঘোষণা করেছে।

শতভাগ রপ্তানিমুখী নিট ফেব্রিক্স উৎপাদনকারী এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানটি বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর মাধ্যমে বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে।

ডিএসইতে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৩ জুন থেকে কোম্পানিটির পরিচালনা পর্ষদ গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত কারখানাটি অনির্দিষ্টকালের জন্য ‘লে-অফ’ ঘোষণা করেছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, আইন বহির্ভূতভাবে অতিরিক্ত আর্থিক সুবিধার দাবিতে কারখানা প্রাঙ্গণে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নির্দেশনা কর্মকর্তা ও শ্রমিক—উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

কারখানা কর্তৃপক্ষের দাবি, প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৫ হাজার কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক চাকরি হারানোর ঝুঁকিতে পড়বেন।

শ্রমিকদের একটি অংশ দীর্ঘদিন ধরে চাকরির বয়স ৫ বছর পূর্ণ হলে সার্ভিস বেনিফিট হিসেবে ৭ মাসের মূল মজুরি এবং ১০ বছর পূর্ণ হলে ১৫ মাসের মূল মজুরি প্রদানের দাবি জানিয়ে আন্দোলন করে আসছিলেন।

এ দাবির বিষয়ে গত ১৫ জুন শ্রম অধিদপ্তর, শ্রমিক প্রতিনিধি এবং কারখানা কর্তৃপক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি।

উল্লেখ্য, ২০২৫ অর্থবছরে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড ৩ কোটি টাকা নিট মুনাফা অর্জন করে এবং শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

এনএনবাংলা/