সাম্প্রতিক
সংগ্রাম, ত্যাগ ও মানুষের ভালোবাসায় অমর এক জীবন ধানমন্ডি ৩২-এ ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ধারণ ও শিঙাড়া বিলির অভিযোগে মারধর, আটক ২ হরমুজ প্রণালিকে শিগগিরই মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে: ট্রাম্প রাজধানীর কোনো সিএনজি ফিলিং স্টেশনে নেই গ্যাস, চালকদের ভোগান্তি হাম ও হামের উপসর্গে মৃত্যু ৯০০ ছাড়াল নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি, পুলিশসহ আহত ৪ বিশ্বজুড়ে চীনা গাড়ির চাহিদা তুঙ্গে, অথচ নিজ দেশেই কমছে বিক্রি নিরাপত্তা পরিস্থিতি উন্নত হলে বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার গ্যাসের সংকট ‘কয়েক দিনের মধ্যে অনেকাংশে’ কমে আসবে: প্রধানমন্ত্রী
Skip to content

৪৭তম বিসিএসের ফল প্রকাশ: ক্যাডার ১৩২০ ও নন-ক্যাডারে ২০১ জন

সরকারি কর্ম কমিশন। ছবি: সংগৃহীত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (২৮ জুন) কমিশনের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে। সব মিলিয়ে মোট ১ হাজার ৫২১ জনকে চূড়ান্ত নিয়োগের জন্য মনোনয়ন দিয়েছে পিএসসি।

পিএসসি সূত্র জানায়, মৌখিক পরীক্ষা (ভাইভা) শেষ হওয়ার পর থেকেই চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্যে যাচাই-বাছাই ও নম্বর সংকলনের কাজ দ্রুতগতিতে চলছিল। প্রাথমিকভাবে জুলাইয়ের প্রথম সপ্তাহে ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও প্রয়োজনীয় কারিগরি ও প্রশাসনিক কার্যক্রম নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হওয়ায় রোববারই ফল প্রকাশ করা হয়েছে।

এর আগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফলে ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরে মে মাস থেকে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হয়।

এদিকে, নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতে ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ রোডম্যাপ বাস্তবায়নের কাজ এগিয়ে নিচ্ছে পিএসসি। কমিশনের তথ্য অনুযায়ী, নতুন এ নীতি ৫০তম বিসিএস থেকে সারা দেশে পূর্ণাঙ্গভাবে কার্যকর করার প্রস্তুতি চলছে।

এনএনবাংলা/পিএইচ