সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

কুকসু দাবিসহ উপাচার্যের কাছে কুবি ছাত্রশক্তির ১২ দফা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়ন ও সংকট নিরসনের জন্য শাখা জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে উপাচার্যের কাছে দ্রুত ছাত্রসংসদ নির্বাচন, গবেষণায় বাজেট বৃদ্ধি, হলের সিট বণ্টনে স্পষ্টতার বিধান ইত্যাদিসহ ১২টি দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (১লা জুলাই) দুপুরের দিকে স্মারকলিপিটি প্রদান পরবর্তী জুলাই ঘিরে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ইত্যাদি নিয়ে আলোচনা করে শাখা ছাত্রশক্তির নেতৃবৃন্দরা।

স্মারকলিপিতে উল্লিখিত ১২ দফা দাবি হলো– কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি, ক্যাম্পাস এলাকার খাবারের মানোন্নয়ন ও সুলভ মূল্য নিশ্চিতকরণ, পরিবহনের চালক সংকট নিরসন, ক্যাম্পাস এলাকার মেস ভাড়া নিয়ন্ত্রণ, ছাত্রকল্যাণ ফান্ড সক্রিয়করণ, মেডিক্যাল সেন্টারের আধুনিকায়ন, ব্যায়ামাগারের উন্নয়ন।

আরও রয়েছে, আধুনিক অডিটোরিয়াম নির্মাণ, হলে সিট বণ্টনে নির্দিষ্ট পদ্ধতি নির্ধারণ, পার্শ্ববর্তী বিনোদন কেন্দ্রের শব্দ দূষণ নিয়ন্ত্রণ, ওয়াই-ম্যাক্স বা স্টারলিংকের মাধ্যমে নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবস্থা প্রদান ইত্যাদি দাবি জানানো হয়।

এ ব্যাপারে কুবি শাখা ছাত্রশক্তির সংগঠক নাঈম ভূঁইয়া বলেন, ‘জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষার্থীদের জন্য কথা বলবে। কুবির শিক্ষার্থীদের চাওয়াকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা বদ্ধ পরিকর। আশা করব, উপাচার্য স্যার শিক্ষার্থীদের কথা বিবেচনা করে দাবিগুলো আমলে নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন।’

এনএনবাংলা/