সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

নির্বাচন করতে হলে শিক্ষকরা যেন চাকরি ছেড়ে চলে যায়: শিক্ষামন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের দায়িত্ব পালন থেকে বিরত রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ বিষয়ে সরকার আইন প্রণয়ন করবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট অ্যান্ড মাল্টিপিলার গ্রান্ট ফর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, তিনি চান আগামী দিনের স্থানীয় সরকার নির্বাচনগুলোতে শিক্ষকরা যেন অংশগ্রহণ না করেন। এ বিষয়ে সরকার আইন প্রণয়ন করলে শিক্ষকরা নির্বাচনী দায়িত্বে যেতে পারবেন না। কেউ যদি নির্বাচনী কাজে অংশ নিতে চান, তবে চাকরি ছেড়েই যেতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষকদের প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নের জন্য সরকার যে বিনিয়োগ করছে, তা যেন যথাযথভাবে কাজে লাগানো যায়, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, এই উদ্যোগের সফলতা সংশ্লিষ্ট সবার আন্তরিকতা ও সহযোগিতার ওপর নির্ভর করছে। আগামীর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে দাতা দেশগুলোর প্রতি বাংলাদেশের শিক্ষা খাতে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সরকার এসব সহায়তা যথাযথ ও কার্যকরভাবে ব্যবহার নিশ্চিত করতে বদ্ধপরিকর।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং ইউনেস্কোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/