Skip to content

LIVE 35'
Argentina
0-1
Egypt
Source: ESPN

স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে অনুষ্ঠিত ‘বাংলাদেশ স্বাস্থ্য উদ্যোক্তা উন্নয়নের পথরেখা’ বিষয়ক কর্মশালায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা জনগণের জন্য কোনো বিশেষ সুবিধা নয়, এটি দেশের মানুষের মৌলিক অধিকার।

তিনি বলেন, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে প্রতিটি নাগরিকের কাছে মর্যাদা ও সম্মানের সঙ্গে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে ডা. জুবাইদা রহমান দেশের স্বাস্থ্যখাতের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তরুণদের প্রশিক্ষণ, মেন্টরশিপ এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করে তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তবে রূপ দিতে হবে, যাতে তারা দেশের স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীর শক্তি, ডিজিটাল দক্ষতা ও সৃজনশীল চিন্তা বাংলাদেশের অন্যতম বড় জাতীয় সম্পদ। চলতি বছরে গ্রাম পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

ডা. জুবাইদা রহমান বলেন, দেশে উৎপাদিত ওষুধের মান কোনো অংশেই কম নয়। অধিকাংশ ওষুধ আন্তর্জাতিক মানসম্পন্ন এবং বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানিও হচ্ছে।

তিনি আরও বলেন, নানা সময়ে দারিদ্র্য, দুর্যোগ, রোগব্যাধি, বাস্তুচ্যুতি ও নিপীড়নের মতো চ্যালেঞ্জের মুখোমুখি হলেও দেশের মানুষ সাহসিকতার সঙ্গে তা মোকাবিলা করেছে। বর্তমানে রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ লক্ষ্যে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা গ্রামে গ্রামে ও বাড়ি বাড়ি গিয়ে ডায়রিয়া, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অপুষ্টিসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি প্রাথমিকভাবে শনাক্ত করার কাজ করছেন।

বাংলাদেশের স্বাস্থ্যখাত নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অসংক্রামক রোগের বিস্তার, জনসংখ্যার বার্ধক্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং দ্রুত নগরায়ন মানুষের জীবনযাপন ও স্বাস্থ্যসেবা গ্রহণের ধরন বদলে দিচ্ছে। এসব চ্যালেঞ্জ কোনো একক প্রতিষ্ঠান বা খাতের পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়। এ জন্য নতুন চিন্তা, উদ্ভাবন এবং কার্যকর অংশীদারিত্বের প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

এনএনবাংলা/