সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত: পূর্ণিমা

ছবি পূর্ণিমা’র ফেসবুক থেকে নেওয়া

ফুটবল বিশ্বের অন্যতম মহাতারকা লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে উচ্ছ্বাসে ভাসছে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা। মাঠের সেই রোমাঞ্চ ছড়িয়ে পড়েছে দেশের বিনোদন অঙ্গনেও। আলবিসেলেস্তেদের ঐতিহাসিক এই জয়ে আনন্দ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা।

আর্জেন্টিনার শ্বাসরুদ্ধকর জয়ের পর সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করে নিজের অনুভূতি প্রকাশ করেন পূর্ণিমা। প্রিয় দলের প্রতি ভালোবাসা জানিয়ে তিনি লেখেন, “আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত।”

নিজের পোস্টে পূর্ণিমা আরও বলেন, “যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ আর বিশ্বাস এক নান্দনিক উপায়ে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ।”

অভিনেত্রীর এই আবেগঘন বার্তা প্রকাশের পরপরই তা সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা পূর্ণিমার সঙ্গে একাত্মতা প্রকাশ করে আর্জেন্টিনা দল এবং লিওনেল মেসির প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।

এনএনবাংলা/