সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

আজ রাতেই ইরানে ‘কঠোর হামলা’ চালানোর হুঁশিয়ারি ট্রাম্পের

ফাইল ছবি: ভয়েস অব আমেরিকা

ইরানের বিরুদ্ধে আজ রাতেই আবারও কঠোর হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তুরস্কের আঙ্কারায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি এ মন্তব্য করেন। এর আগে একই সম্মেলনে ইরানের সঙ্গে ওয়াশিংটনের যুদ্ধবিরতি চুক্তি ‘শেষ’ হয়ে গেছে বলেও দাবি করেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আগে ট্রাম্প বলেন, “আজ রাতে আমরা তাদের ওপর খুব শক্ত আঘাত হানতে যাচ্ছি।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ইরান প্রতিদিনই চুক্তি লঙ্ঘন করছে।

যদিও আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছেন, তবে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়বে কি না—সে বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেননি ট্রাম্প। ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ইরানি কর্মকর্তাদের তীব্র সমালোচনা করে বলেন, আলোচনার মাধ্যমে হওয়া চুক্তি তারা মেনে চলছে না।

ট্রাম্প জানান, আগের দিনের মার্কিন হামলার পর বুধবার রাতেও আরও হামলা চালানো হতে পারে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আমি একটু আগাম সতর্কবার্তা দিয়ে রাখছি, আজ রাতে আমরা তাদের ওপর খুব শক্তভাবে আঘাত হানতে যাচ্ছি।”

এর আগে আঙ্কারায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে কাজ করা সমঝোতা স্মারকটি এখন ‘শেষ’। তার এই মন্তব্যের পর বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায়।

তবে যুদ্ধবিরতিকে স্থায়ী চুক্তিতে রূপ দেওয়ার জন্য নতুন করে আলোচনা হবে কি না কিংবা ওয়াশিংটন আবার পূর্ণমাত্রার যুদ্ধে ফিরবে কি না—সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো ইঙ্গিত দেননি।

এদিকে, তেহরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না—নিজের এই অবস্থান পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, চুক্তি ছাড়াও সেই লক্ষ্য অর্জন সম্ভব।

তিনি বলেন, “আমাদের চুক্তির অধীনে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তবে আমাদের মধ্যে কোনো চুক্তি হবে কি না, তা আমি জানি না। আমরা চুক্তি ছাড়াই এটি করতে পারি। সত্যি বলতে, এটি আরও সহজ। কারণ এসব মানুষ কেবল মিথ্যা বলে আর প্রতারণা করে।”

এনএনবাংলা/