সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

বাবার ‘রক্তের’ প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির

ছবি : রয়টার্স

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে বার্তা দিয়েছেন তার ছেলে ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। প্রকাশিত ওই বার্তায় তিনি বাবার ‘নির্দোষ রক্তের’ প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

মোজতবা খামেনি বলেন, ‘শহীদ নেতা এবং এই যুদ্ধে নিহত সব শহীদের রক্তের প্রতিশোধ হত্যাকারীদের কাছ থেকে নেওয়া হবে। এই প্রতিশোধ নিশ্চিত এবং এটি আমাদের জাতির ইচ্ছা।’

তিনি আরও বলেন, ‘প্রতিশোধ নেওয়ার বিষয়টি কোনো ব্যক্তি বা কর্মকর্তার ওপর নির্ভরশীল নয়। এটি ইরানি জনগণের দাবি এবং সেই দাবি অবশ্যই বাস্তবায়িত হবে।’

বাবার জানাজা ও দাফানে অংশ নেওয়া লাখো মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মোজতবা বলেন, ‘জনগণের এই উপস্থিতি ছিল শত্রুকে পরাজিত করা এবং ইতিহাস গড়ার উপস্থিতি।’

তিনি আরও দাবি করেন, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধের প্রথম দিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। সেই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া হবে বলেও পুনর্ব্যক্ত করেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

এনএনবাংলা/