সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

ফরিদপুরে বাসচাপায় পাঁচজন নিহত, ৪ গাড়িতে আগুন দিল উত্তেজিত জনতা

ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আলগি ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী অন্তত ছয়টি যানবাহনে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি তারা মহাসড়ক অবরোধ করে রাখায় ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী একটি ডিমবাহী ট্রাক সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে এর চাকা ফেটে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে পড়ে এবং ডিম ছড়িয়ে পড়ে। ছড়িয়ে থাকা ডিম কুড়াতে স্থানীয় লোকজন সড়কে নামলে, ওই সময় ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।

দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ এলাকাবাসী অন্তত ছয়টি যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। ফলে ওই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা সড়কে অবস্থান করছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ডিমবাহী ট্রাকের চালক রয়েছেন। এছাড়া নিহত অপর চারজন হলেন— সোয়াদী এলাকার লিটনের ছেলে জয়নাল (২৭), বাবলুর ছেলে আরিফ (২৭) এবং ওবায়দুর (৪০)। ওবায়দুরের বাবার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহত অপর একজনের পরিচয়ও এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ট্রাকচালক ছাড়া নিহত ও আহত সবাই সোয়াদী ও আশপাশের এলাকার বাসিন্দা। গুরুতর আহতদের ভাঙ্গা, ফরিদপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলালউদ্দিন বলেন, দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

এনএনবাংলা/