Skip to content

Upcoming
Norway
0-0
England
Source: ESPN

মেসিকে আটকাতে একাধিক পরিকল্পনা সুইজারল্যান্ডের

বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে কঠিন লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে সুইজারল্যান্ড। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে সুইসরা। ইনজুরির কারণে দলের সর্বোচ্চ গোলদাতা জোহান মানজাম্বিকে পাচ্ছে না তারা। এরপরও লিওনেল মেসির প্রভাব কমানোর পরিকল্পনা নিয়ে আত্মবিশ্বাসী কোচ মুরাত ইয়াকিন।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ইয়াকিন জানান, মেসিকে থামানোর সবচেয়ে কার্যকর উপায় হলো বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখা। তিনি বলেন, ‘বল আমাদের দখলে থাকলে মেসিও খুব বেশি কিছু করতে পারবে না। আমরা নিজেদের খেলাই খেলতে চাই এবং তাকে বল নিয়ে খেলার সুযোগ দিতে চাই না।’

এর পাশাপাশি দলগত ফুটবলের ওপরও গুরুত্ব দিয়েছেন সুইস কোচ। তার ভাষায়, ‘অনেক সমাধান আছে। আমরা সবচেয়ে ভালো উপায়টি খুঁজে বের করার চেষ্টা করছি। মাঠে আমরা একটি ইউনিট হিসেবে খেলবো। ভালো পাস খেলবো এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে হাই লাইনে চাপ তৈরি করবো।’

এবারের বিশ্বকাপে তিন গোল ও দুটি অ্যাসিস্ট করা মানজাম্বি শেষ ষোলোর ম্যাচেও কলম্বিয়ার বিপক্ষে খেলতে পারেননি। ইয়াকিন জানান, শেষ মুহূর্ত পর্যন্ত তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তিনি বলেন, ‘তাকে ফিরিয়ে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে আগামীকালের ম্যাচে খেলতে পারবে না।’

অন্যদিকে, দলের অধিনায়ক গ্রানিত জাকা জানিয়েছেন, তাদের পুরো মনোযোগ আর্জেন্টিনাকে হারানোর দিকেই। মেসিকে ঘিরে অতিরিক্ত আলোচনা বা চিন্তায় তারা বিশ্বাসী নন।

সম্প্রতি জার্মানির সাবেক গোলরক্ষক ইয়েন্স লেহমান মন্তব্য করেছিলেন, সুইস ফুটবলাররা নাকি মেসিকে অতিরিক্ত সম্মান দেখাচ্ছেন এবং ম্যাচ শেষে তার জার্সি নেওয়াই যেন তাদের মূল লক্ষ্য।

লেহমানের সেই মন্তব্যের জবাবে জাকা বলেন, ‘মানুষ আমাদের নিয়ে কী বলছে, সেটা নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা শুধু মাঠে নিজেদের পারফরম্যান্স দিয়ে জবাব দিতে পারি। এর বাইরে আর কিছু গুরুত্বপূর্ণ নয়।’

এনএনবাংলা/