সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

দেশে ফেরানো গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

রোববার (১২ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। তাকে দেশে আনা গেলেই আইন অনুযায়ী গ্রেফতার করা হবে এবং এ মামলায় তার জামিনের কোনো সুযোগ নেই।

চিফ প্রসিকিউটর আরও জানান, নির্ধারিত সময় অতিক্রম করায় আইন অনুযায়ী শেখ হাসিনার আপিল করার সুযোগ নেই। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে সর্বোচ্চ আদালতের ওপর।

এ সময় তিনি জানান, ১৯৭৫ সালে সিরাজ শিকদার হত্যাকাণ্ডসহ আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্তও চলমান রয়েছে।

এনএনবাংলা/