সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

মুক্তাগাছায় ৬০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার বাঁশাটি ইউনিয়নের লাঙ্গুলিয়া নয়াবাড়ী বাইপাস মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন লাঙ্গুলিয়া নয়াবাড়ী এলাকার বাসিন্দা মো. মঞ্জু মিয়া (৩৫)।

২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) কুতুব উদ্দিনের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মো. পিকুল মোল্লার নেতৃত্বে অপারেশন অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।

পুলিশ জানায়, অভিযানের সময় সন্দেহভাজন মঞ্জু মিয়ার দেহ তল্লাশি করে তার হাতে থাকা একটি নীল রঙের পলিথিন ব্যাগ থেকে সাদা পলিথিনে মোড়ানো ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৯ হাজার ২০০ টাকা।

উদ্ধারকৃত আলামত জব্দ করে গ্রেপ্তার ব্যক্তিকে মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ক্রমিক ১৯(ক) অনুযায়ী মুক্তাগাছা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

২ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এনএনবাংলা/