সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, শনাক্ত ৯০

ছবি: সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এই রোগ ও এর উপসর্গে নতুন করে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি চারজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

রোববার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বুলেটিনে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে আরও ৯০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে নিয়মিত হামের তথ্য প্রকাশ করছে স্বাস্থ্য অধিদপ্তর।

সবশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৬৬৪ জন।

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, হামের উপসর্গে সবচেয়ে বেশি ২৮৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ৯০ জন, রাজশাহীতে ৮৯ জন, ময়মনসিংহে ৬৩ জন, চট্টগ্রামে ৫৪ জন, বরিশালে ৪৩ জন, খুলনায় ২৯ জন এবং রংপুর বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৮৭৯ জন চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে ৮৪৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৬৫ জন, চট্টগ্রামে ১৫৯ জন, বরিশালে ১১৭ জন, সিলেটে ৭৪ জন, খুলনায় ৪৬ জন, ময়মনসিংহে ৪১ জন, রাজশাহীতে ২৯ জন এবং রংপুর বিভাগে ১৮ জন রয়েছেন।

এ নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ৩৪০ জন। এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ৯০ হাজার ৬০৫ জন।

এদিকে দেশে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৪৮০ জন। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ১৩ হাজার ৫০০ জন।

এনএনবাংলা/