সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে ওঠার পথে এখন আর মাত্র একটি বাধা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে রয়েছে ইংল্যান্ডের কঠিন পরীক্ষা। এই সেমিফাইনালের বাধা পেরোতে পারলেই শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা নিশ্চিত করবে আলবিসেলেস্তেরা। তবে ইতিহাস ও পরিসংখ্যান আর্জেন্টিনার পক্ষে খুব একটা কথা বলছে না।

বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। সেই পাঁচ দেখায় তিনবার জয় পেয়েছে ইংল্যান্ড, আর আর্জেন্টিনা জিতেছে দুবার। তবে আর্জেন্টিনার একটি জয়কে ঘিরে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। এছাড়া আরেকটি লড়াইয়ে টাইব্রেকারে ইংল্যান্ডকে হারিয়েছিল তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) অনুষ্ঠিত হতে যাওয়া সেমিফাইনালকে সামনে রেখে সুপার কম্পিউটার অপটার পূর্বাভাসও ইংল্যান্ডের দিকেই কিছুটা ঝুঁকে আছে। অপটার হিসাব অনুযায়ী, আর্জেন্টিনার ফাইনালে ওঠার সম্ভাবনা ৪৯.০৬ শতাংশ। অন্যদিকে ইংল্যান্ডের সম্ভাবনা সামান্য বেশি, ৫০.৯৪ শতাংশ।

অন্য সেমিফাইনালে স্পেনের বিপক্ষে ফ্রান্সকে এগিয়ে রাখছে অপটা। সুপার কম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, ফ্রান্সের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫৭.৭০ শতাংশ, যেখানে স্পেনের সম্ভাবনা ৪২.৩০ শতাংশ।

শুধু ফাইনালে ওঠাই নয়, শিরোপা জয়ের সম্ভাবনাতেও এগিয়ে রয়েছে ফরাসিরা। অপটার হিসেবে, চলতি বিশ্বকাপে ফ্রান্সের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৩৪.০৫ শতাংশ।

এনএনবাংলা/