সাম্প্রতিক
Skip to content

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

বৈরি আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধনের অভিযোগের প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। তাদের কর্মসূচির ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় সায়েন্সল্যাব, নিউমার্কেট, ধানমন্ডিসহ আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’, ‘এক দুই তিন চার, মিলন তুই গদি ছাড়’ এবং ‘আমি কে, তুমি কে—ফার্মের মুরগি, ফার্মের মুরগি’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

একই সময়ে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনেও পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান। পাশাপাশি দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা।

এনএনবাংলা/