




শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জাতীয় সংসদ ভবনের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টার দিকে তারা জাতীয় সংসদ ভবনের সামনে জড়ো হয়ে অবস্থান নেন। এ সময় সংসদের অধিবেশন চলাকালে ভবনের সামনে দাঁড়িয়ে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে দেখা যায় তাদের।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রথমে পুলিশ আন্দোলনকারীদের বুঝিয়ে সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ জানায়। কিন্তু একপর্যায়ে শিক্ষার্থীদের একটি অংশ সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
লাঠিচার্জের সময় কয়েকজন শিক্ষার্থী পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপের চেষ্টা করেন বলেও জানা গেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ধাওয়া দিয়ে আন্দোলনকারীদের জাতীয় সংসদ ভবনের প্রধান ফটক থেকে আসাদ গেট পর্যন্ত সরিয়ে দেয়।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে মঙ্গলবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এনএনবাংলা/
Tags: পুলিশলাঠিপেটাশিক্ষার্থীসংসদ ভবন
এ সম্পর্কিত আরও পড়ুন