




শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে ফের সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা।
মঙ্গলবার রাত ৮টার দিকে শিক্ষার্থীরা সংসদ ভবনের সামনের সড়কে অবস্থান নিলে যান চলাচল ব্যাহত হয়। এ সময় বিহঙ্গ পরিবহনের একটি বাসে ভাঙচুরের ঘটনা ঘটে।
ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বাসটির চালক রবিউল ইসলাম বলেন, “ভবিষ্যতে আমি আর কোনো শিক্ষার্থী তুলব না। দরকার হলে আর পরিবহনে চাকরিই করব না। তারা আমার বাসের চাবিও নিয়ে গেছে।”
এর আগে মঙ্গলবার বিকেলে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে অবস্থান নেন।
সন্ধ্যার দিকে পুলিশ লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। তবে কিছুক্ষণ পর তারা আবারও সংসদ ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন।
এদিকে আন্দোলনের মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। পরে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
এনএনবাংলা/
Tags: বাস ভাঙচুরশিক্ষামন্ত্রীসড়ক অবরোধসংসদ ভবন
এ সম্পর্কিত আরও পড়ুন