সাম্প্রতিক
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে ১১ এমপির রিট এই বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব ১২ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় নতুন ক্লু, মিলল সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড আক্রান্ত, মৃত্যু ৩ নেপালে ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু থার্ড টার্মিনাল চালু করতে আরও ৯০২ কোটি টাকা প্রয়োজন: বিমানমন্ত্রী যতটা পাপ কামিয়েছি, সব ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই: পপি গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩ আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, কী জানা যাচ্ছে?
Skip to content

আরিফিন শুভ ও কেয়া পায়েল কি বিয়ে করেছেন

ছবি আরিফিন শুভ’র ফেসবুক থেকে সংগৃহীত

চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েলের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। দুজনই নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে একটি ঘনিষ্ঠ ছবি প্রকাশ করেছেন, যেখানে কেয়া পায়েলকে আলিঙ্গন করে রয়েছেন শুভ। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘Happily Married with Keya Payel’।

পোস্টটি প্রকাশের পর অনেকেই ধারণা করেন, সত্যিই হয়তো বিয়ে করেছেন এই দুই তারকা। বিশেষ করে আরিফিন শুভর ব্যক্তিগত জীবনের পরিবর্তনের পর এমন জল্পনা আরও জোরালো হয়। তবে বিষয়টি নিয়ে খোঁজ নিয়ে জানা গেছে, বাস্তবে তাদের বিয়ে হয়নি।

জানা গেছে, এটি নতুন একটি ওয়েব ফিল্মের প্রচারণার অংশ। ‘হ্যাপিলি ম্যারিড’ শিরোনামের ওয়েব ফিল্মে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন জাহিদ প্রীতম এবং প্রযোজনা করছে ছবিয়াল। ইতোমধ্যে এর শুটিং শুরু হয়েছে।

তবে এই প্রচারণার ধরন নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বিষয়টি বুঝে এটিকে কৌশলী প্রচারণা হিসেবে দেখলেও, কেউ কেউ সমালোচনা করে একে ‘সস্তা’ প্রচারণা বলে মন্তব্য করেছেন। তাদের মতে, দর্শকদের বিভ্রান্ত করে প্রচার চালানো উচিত নয়।

জানা গেছে, ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য নির্মিত হচ্ছে ‘হ্যাপিলি ম্যারিড’। অসম সম্পর্কের গল্প নিয়ে তৈরি হওয়া এই ওয়েব ফিল্মটি মোস্তফা সরয়ার ফারুকীর সার্বিক তত্ত্বাবধানে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের অন্তর্ভুক্ত। গল্পে সম্পর্কের টানাপোড়েন ও আবেগের নানা দিক উঠে আসবে।

এর আগে চরকির উদ্যোগে ২০২৩ সালে শুরু হয় ‘মিনিস্ট্রি অব লাভ’ বা ‘ভালোবাসার মন্ত্রণালয়’ প্রকল্প। এ উদ্যোগে ১২ জন নির্মাতার ১২টি প্রেমের গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল নির্মাণের ঘোষণা দেওয়া হয়। এরই মধ্যে মুক্তি পেয়েছে ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগ্যামি’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘ফরগেট মি নট’, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ এবং ‘থার্টি সিক্স-টোয়েন্টি ফোর-থার্টি সিক্স’।

এনএনবাংলা/