সাম্প্রতিক
কলকাতায় বাংলাদেশি রোগী কমতেই নতুন উদ্যোগ, লিয়াজোঁ টিম পাঠাচ্ছে হাসপাতালগুলো বিদেশ ভ্রমণে বছরে খরচ করা যাবে ১৮ হাজার ডলার দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে নিহত ১, অর্ধশত শিক্ষার্থীর আটকা পড়ার শঙ্কা ‘কল্পনার ভেতর এখনও দেখা হয়, কথা হয়’—সালমান শাহকে নিয়ে মৌসুমী জানুয়ারিতে বিশ্ব ইজতেমা ঘিরে ফের বিশৃঙ্খলার শঙ্কা, অনুমোদন পায়নি সাদপন্থিরা আজও ডেঙ্গুতে ৪ মৃত্যু, স্বাস্থ্য প্রতিমন্ত্রী বললেন —‘ভয়াবহ রূপ নিতে পারে’ দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির পাকিস্তানি ক্রিকেটারদের ফোন জব্দ, ‘ম্যাচ পাতানোর শঙ্কা’ ডিসেম্বরে দেশে ফেরা হচ্ছে না শেখ হাসিনার
Skip to content

কালকিনিতে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জেরে রাতের আধারে ঘুমন্ত বৃদ্ধা স্ত্রী জোবেদা বেগমকে (৬০) গলাকেটে হত্যা করেছে পাষান্ড স্বামী। নিহত জোবেদা বেগম উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর গ্রামের সুলতান সরদারের স্ত্রী। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘাতক স্বামী সুলতান সরদারকে (৬৪) গ্রেপ্তার করেছে। সুলতান একই এলাকার মৃত হাবিব সরদারের ছেলে।

আজ রোববার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে খাবার খেয়ে বৃদ্ধা জোবেদা বেগম নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। পরে রাত ৩টায় দিকে জোবেদার স্বামী সুলতান একটি দা দিয়ে তার স্ত্রী জোবেদা বেগমকে ঘুমন্ত অবস্থায় গলাকেটে হত্যা করে ফেলে রাখে। পরে খবর পেয়ে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই  রিপন আলীকে সাথে নিয়ে কালকিনি থানার এসআই  মো. বিল্লাল হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী সুলতানকে গ্রেপ্তার করেন।

রোববার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে নিয়ে যাওয়া হয়। নিহতের স্বজনরা জানান, জোবেদা ও সুলতান নিঃসন্তান ছিলেন। এ নিয়ে দুজনের মাঝে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিল। এ ব্যাপারে কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, কি কারণে বৃদ্ধাকে তার স্বামী হত্যা করেছে তা সঠিকভাবে জানা যায়নি।

এদিকে, নিহতের ভাই থানায় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন।