সাম্প্রতিক
কলকাতায় বাংলাদেশি রোগী কমতেই নতুন উদ্যোগ, লিয়াজোঁ টিম পাঠাচ্ছে হাসপাতালগুলো বিদেশ ভ্রমণে বছরে খরচ করা যাবে ১৮ হাজার ডলার দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে নিহত ১, অর্ধশত শিক্ষার্থীর আটকা পড়ার শঙ্কা ‘কল্পনার ভেতর এখনও দেখা হয়, কথা হয়’—সালমান শাহকে নিয়ে মৌসুমী জানুয়ারিতে বিশ্ব ইজতেমা ঘিরে ফের বিশৃঙ্খলার শঙ্কা, অনুমোদন পায়নি সাদপন্থিরা আজও ডেঙ্গুতে ৪ মৃত্যু, স্বাস্থ্য প্রতিমন্ত্রী বললেন —‘ভয়াবহ রূপ নিতে পারে’ দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির পাকিস্তানি ক্রিকেটারদের ফোন জব্দ, ‘ম্যাচ পাতানোর শঙ্কা’ ডিসেম্বরে দেশে ফেরা হচ্ছে না শেখ হাসিনার
Skip to content

সাংবাদিক আনজারুল হকের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা

পীরগঞ্জের সুপরিচিত সাংবাদিক, আপসহীন কলমযোদ্ধা আনজারুল হকের জানাজা শনিবার (১৮ জুলাই) দুপুর ২টায় উপজেলার চেয়ারম্যানের চাতালের মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার ভোর ৪টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক আনজারুল হক ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। মরহুম আনজারুল হক দৈনিক মানববন্ধন পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং পীরগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

তাঁর মৃত্যুতে পীরগঞ্জের সাংবাদিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। জানাজার আগে মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন জাতীয় সংসদ সদস্য আলহাজ মাওলানা নুরুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুল নবী পলাশ চৌধুরী, পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ভেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম এবং এনসিপির মাসুম বিল্লাহ।
জানাজার নামাজে ইমামতি করেন মাওলানা সিজান মিয়া।

সাংবাদিক আনজারুল হকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এটিএম মাজহারুল আলম মিলন, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক সৈয়দ রায়হান বিপ্লব। এছাড়াও তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরাও গভীর শোক প্রকাশ করেছেন।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।