সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রংপুরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

রংপুরে বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ৫ কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৫ জুলাই) সকালে রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতাররা হলেন— লালমনিরহাট সদর থানার সাধুটারি সবুজপাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে হাকিম আলী (৪০) এবং তার স্ত্রী মোছা. রজিনা খাতুন (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ জুলাই) গঙ্গাচড়া উপজেলার তালুক হাবু এলাকায় মেসার্স মামুনুর রশিদ পেট্রোল পাম্প সংলগ্ন সড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে থামানোর সংকেত দিলে গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই যাত্রী পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় তাদের হাতে থাকা একটি স্কুল ব্যাগ থেকে লাল রঙের পলিথিন ও পুরোনো খবরের কাগজে মোড়ানো সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে যাত্রীবেশে থাকা ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।

রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, এ ঘটনায় গঙ্গাচড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক প্রতিরোধ ও নির্মূলে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এনএনবাংলা/