সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরাম

নূরুদ্দিন আহমেদ সভাপতি ও মোমিন সম্পাদক

এনটিভির নূরুদ্দিন আহমেদ সভাপতি এবং আরটিভির মোহাম্মদ মোমিন হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটিতে।

শনিবার (২৫ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফরিদ হোসেন।

সভার শুরুতে গত তিন বছরে মৃত্যুবরণকারী চার সদস্যের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। প্রয়াত সদস্যরা হলেন— আবদুল ওয়াসে আনসারী বাবু, শেহাব উদ্দিন নাফা, সাঈদুর রহমান রিমন এবং ফজলুন নাজিমা খানম।

সাধারণ সভায় বক্তব্য দেন শাহীন চৌধুরী, মোরসালিন বাবলা, কার্তিক চ্যাটার্জী, রফিকুর রহমান, মনিরুল ইসলাম, শান্তা মারিয়া, অনজন রহমান, বুলবুল আহমেদ, সৈয়দ নূরুল হুদা রনো, মির্জা আমিন আহমেদ ইয়ান এবং দেওয়ান মাসুদা সুলতানাসহ অন্যরা।

নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি এবিএম রফিকুর রহমান ও এসএম মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক অনজন রহমান, কোষাধ্যক্ষ শিরীন সুলতানা, জনকল্যাণ সম্পাদক নূরুননবী রবি, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক সুমন ইসলাম, দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম এবং নির্বাহী সদস্য বুলবুল আহমেদ, রাশেদুল হক, গ্যালমান শফি, দেলোয়ার হোসেন বাদল, কুশর ইয়াসির ও লুৎফর রহমান শিকদার।

এছাড়া সাধারণ সভায় সাত সদস্যের একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়। পরিষদের সদস্যরা হলেন— কার্তিক চ্যাটার্জী, ফরিদ হোসেন, শাহীন চৌধুরী, হাসান হাফিজ, মোরসালিন বাবলা, সাহাবুদ্দিন শিকদার এবং মাহবুব আলম।

এনএনবাংলা/