সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বা‌তিলের কারণ জানালো দূতাবাস

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের কোন কোন কারণে ‘শিক্ষার্থী ভিসা’ বাতিল হতে পারে, তা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। পড়াশোনা ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ালে ভিসা বাতিল হতে পারে।

আজ শনিবার (২২ আগস্ট ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

পোস্টে বলা হয়েছে, ‘আপনি যদি পড়াশোনা ছেড়ে দেন, ক্লাসে অনুপস্থিত থাকেন, অথবা আপনার শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে আপনার অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ান, তাহলে আপনার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন।’

বার্তায় আরও বলা হয়, সম্ভাব্য জটিলতা এড়াতে শিক্ষার্থীদের সব সময় ভিসার শর্ত মেনে চলতে হবে এবং শিক্ষার্থী হিসেবে নিজেদের বৈধ অবস্থান বজায় রাখতে হবে।

এনএনবাংলা/