সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

মহানবীর (সা.) আদর্শে জীবন গড়ার আহ্বান বেরোবি উপাচার্যের

তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো, নিজেদের চরিত্র গঠনে সচেষ্ট থাকো এবং মহানবীর (সা.) আদর্শকে জীবনের পাথেয় করে নাও। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা, রাসুলের (সা.) শানে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) শুধু আনন্দ-উৎসবের দিন নয়, বরং এটি আত্মজিজ্ঞাসা এবং নিজেকে নতুন করে গড়ে তোলার দিন।

তিনি বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) অন্ধকার যুগের অজ্ঞতা, কুসংস্কার ও বৈষম্য দূর করে মানবজাতিকে জ্ঞান, ন্যায়বিচার ও মানবতার আলোয় আলোকিত করেছিলেন। তাই ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) আমাদের জন্য একটি জীবনদর্শন।

উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদাই শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে সুন্দর ও অর্থবহ করে তুলতে পাশে রয়েছে।

মিলাদ ও দোয়া মাহফিলে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীর তাৎপর্য, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ এবং বিশ্বশান্তি ও মানবকল্যাণে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বেরোবি কেন্দ্রীয় মসজিদের খতিব ড. রকিব উদ্দিন আহাম্মেদ।

মিলাদ মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এনএনবাংলা/