সাম্প্রতিক
মদিনার সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবেন নারীরা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে বৈঠক হতে পারে ট্রাম্পের দাবি না মানলে ডিসেম্বরেই সরকার পতনের আন্দোলন নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা হাম ও উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি হাজার ছুঁইছুঁই জ্বালানি সংকট কাটাতে বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ সিডনিতে শাবনূরের পরিবারের অতিথি তাসকিন কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ‘লেবার ডে’তে যুক্তরাষ্ট্রে জ্বালানির দামে রেকর্ড ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
Skip to content

চট্টগ্রামে নিজ বাড়ি থেকে হিজড়াদের ‘গুরুমা’ মৌসুমীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়া। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নিজ বাড়ি থেকে হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়ার (৫২) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নগরের আমবাগান রেলওয়ে কলোনি এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

খুলশী থানা পুলিশ জানায়, মৌসুমী বাসায় একাই থাকতেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে প্রতিবেশীরা তার বাসার দরজা খোলা দেখতে পান। পরে শয়নকক্ষে বিছানার ওপর উপুড় অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। এছাড়া গলায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে।

খুলশী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, নিজ বাসায় মৌসুমী হিজড়া খুন হয়েছেন—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

এনএনবাংলা/