সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ধানমন্ডি ও মহাখালীর ২ ভবনে আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে পৃথক দুটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে অবস্থিত একটি বহুতল ভবনের অ্যাপেক্স শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিকে মহাখালী রেলগেট এলাকায় এস কে টাওয়ারের পেছনে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির একটি পরিত্যক্ত সাততলা ভবনে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। দুটি ঘটনাতেই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।

সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। সেখানে অ্যাপেক্স শোরুমে আগুন লাগে। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মুখপাত্র তালহা বিন জসিম জানান, খবর পাওয়ার পর মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বিবেচনায় পরে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়, মোট ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম জানান, ধানমন্ডি ২৭ নম্বর সড়কের উত্তর পাশে মীনাবাজারের বিপরীতে অবস্থিত ভবনটির পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়।

মহাখালী রেলগেট এলাকায় এস কে টাওয়ারের পেছনে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির একটি পরিত্যক্ত সাততলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার  খবর পাওয়ার পর তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি অগ্নিনির্বাপক ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, আমরা এসকেএস শপিং মলের পেছনে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পুরনো অফিসের কাছে একটি পুরনো ভবনে আগুন লাগার খবর পাই। খবর পাওয়ার পর তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন থেকে উঠা কালো ধোঁয়ার কুণ্ডলী বহু দূর থেকেও দেখা যায়। এই ভবনটি সাত তলা বলে জানা গেছে, যা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল।

দুই ঘটনাতেই তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে আগুনের ধোঁয়া ও আতঙ্কে ব্যস্ত হয়ে পড়ে পুরো এলাকা।

​প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা ভেতরে কেউ আটকে আছেন কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এনএনবাংলা/এফএস