সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

রাজধানীতে ৩ বাসে আগুন, ককটেল বিস্ফোরণে আহত ১

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর ও বাড্ডায় শনিবার সন্ধ্যায় পৃথক ঘটনায় তিনটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এর মধ্যে মিরপুরে প্রায় একই সময়ে দুটি বাসে আগুন লাগে। পরে মধ্য বাড্ডায় দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের সামনে শিকড় পরিবহনের একটি চলন্ত বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লাগতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

একই সময়ে মিরপুর-১ নম্বরের আনসার ক্যাম্প এলাকায় অভিজাত পরিবহনের আরেকটি বাসে আগুন লাগে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, স্থানীয়দের তাৎক্ষণিক সহায়তায় আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়। এ ঘটনায়ও কেউ হতাহত হননি।

এরপর রাত ৮টার দিকে মধ্য বাড্ডায় একটি গ্যারেজের সামনে দাঁড়িয়ে থাকা আলিফ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ জানায়, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বাসটির পেছনের দিকে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

মিরপুরে দুই বাসে আগুনের সময়ে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ মার্কেটের সামনে পরপর ৪টি ককটেল বিষ্ফোড়ণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ককটেলের বিষ্ফোড়ণে মো. বিল্লাল হোসেন নামে এক রিকশা চালক আহত হয়েছেন।

এর আগে ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

এর আগে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন এলাকায় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মালিবাগের সোহাগ বাস কাউন্টারের সামনে দুটি, আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে, মহাখালী, বাবুবাজার ব্রিজের নিচে এবং মগবাজার মোড়ে একটি করে ককটেল বিস্ফোরণ ঘটে।

এ ছাড়া যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে এবং কিছুক্ষণ পর যাত্রাবাড়ী চৌরাস্তার ট্রাফিক বক্সের সামনে আরও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ইবাদুর রহমান নামে এক অটোরিকশাচালক আহত হন। রাতে রামপুরা বিটিভি ভবনের সামনে এবং নিউমার্কেট এলাকার ঢাকা কলেজের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

নগরজুড়ে নিরাপত্তা জোরদার

এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় মামলা হলেও এখন পর্যন্ত জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ। ধারাবাহিক এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নগরজুড়ে নিরাপত্তা জোরদার করেছে।

গুরুত্বপূর্ণ পয়েন্ট, উড়ালসড়ক ও নগরীর প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি পুলিশের টহল ও নজরদারিও বাড়ানো হয়েছে।

এনএনবাংলা/