সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় আজও দুটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। শ্রমিকরা সকালে কাশিমপুর সড়ক অবরোধ করলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে বিক্ষোভে নামেন এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিকরা কারখানার বাইরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। এ সময় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে সড়ক থেকে সরে যান।

পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হলে পরিস্থিতিও নিয়ন্ত্রণে আসে। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবি সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, “দুটি কারখানার শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেছিলেন। পরে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। শ্রম আইন অনুযায়ী ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও আজকের জন্য ২ টি কারখানা ছুটি ঘোষনা করা হয়েছে৷ কারখানা কর্তৃপক্ষ যেকোনো সময় এসব কারখানা খুলে দিতে পারে। বর্তমানে শিল্পাঞ্চলে পর্যাপ্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।”

এনএনবাংলা/এফএস