সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

নারী-পুরুষ উভয় ইভেন্টে ব্রোঞ্জ জিতলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ আরচারি ফেডারেশনের ব্যবস্থাপনায় চলমান ২২তম এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের পঞ্চম দিনে জোড়া পদক জিতলো বাংলাদেশ। বুধবার (১৭ নভেম্বর) সকালে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে ভিয়েতনামের খেলোয়াড়দের ৫-৩ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের দিয়া ও নাসরিন ও বিউটি। এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে এটিই ছিল বাংলাদেশের প্রথম পদক। এর আগে কখনও এশিয়ান আরচারিতে কোনো পদক জিততে পারেনি বাংলাদেশ। নারীদের দলগত ইভেন্টের পর রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে কাজাখাস্তানকে ৬-২ সেটে হারিয়ে ব্রোঞ্জ জয় করেছেন রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও রামকৃষ্ণ সাহা। এশিয়ান চ্যাম্পিয়নশিপে আরও বড় পদক জয়ের সম্ভাবনা এখনও রয়েছে বাংলাদেশের। দ্বৈত মিশ্র ইভেন্টে এরইমধ্যে ফাইনালে উঠেছে বাংলাদেশের দিয়া-রুবেল জুটি। শুক্রবার হবে এই ইভেন্টের ফাইনাল।