সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

যে ভাবে পাওয়া যাবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট

নিজস্ব প্রতিবেদক:

দর্শকরা মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন, এরইমধ্যে আনুষ্ঠানিক অনুমোদন হয়ে গেছে। শুক্রবার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের গ্যালারিতে বসে আবার লাল-সবুজের বাংলাদেশকে অকুন্ঠ সমর্থন জাগানোর অবারিত সুযোগ পাবেন দর্শকরা। এ খবর শোনার পর থেকে প্রতিটি আগ্রহী দর্শকের কৌতূহলী প্রশ্ন, কবে কখন কোথায় বা কীভাবে টিকিট পাওয়া যাবে? কেউ কেউ ভেবেছিলেন শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বুথেই হয়তো টিকিট পাওয়া যাবে। আসলে তা নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জানিয়েছেন, ‘মিরপুর ইনডোর স্টেডিয়ামে টিকিট কিনতে পাওয়া যাবে। বৃহস্পতিবার থেকে টিকিট বিক্রি শুরু। টিকিট বাকি থাকলে ম্যাচের দিনও সেখানে পাওয়া যাবে।’ এর বাইরে বিকল্প ব্যবস্থার কথা জানিয়ে বিসিবি সিইও আরও বলেন, ‘তবে প্রথম দিন সব টিকিট বিক্রি না হলে মিরপুর ইনডোরের পাশাপাশি শেরে বাংলার বাইরে বিকল্প ব্যবস্থায়ও টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে।’ তিনি আরও যোগ করেন, ‘চেষ্টা করা হবে যারা এরইমধ্যে করোনার দুই ডোজ টিকা নিয়েছেন, তাদের অগ্রাধিকার দেওয়ার।’ এর বাইরে শিশুদের মাঠে যাবার বিষয়েও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। যেহেতু বাংলাদেশে ১২ বছরের নিচে টিকা দেওয়া হয়নি, তাই অভিভাবকদের সঙ্গে তাদের মাঠে আসায় কোন নিষেধাজ্ঞা থাকবে না। অর্থাৎ ১২ বছরের নিচের শিশুরা মাঠে আসতে পারবে খেলা দেখতে।