সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

ভক্তের কারণে মাঠ ছাড়লেন মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক:

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী পাকিস্তান ও বাংলাদেশ মুখোমুখি হয়েছিল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে বাবর আজমের দল। এই ম্যাচ চলাকালীন নিরাপত্তাকর্মীদের ফাঁকি দিয়ে মাঠে প্রবেশ করেন একজন দর্শক। সেই দর্শক একজন মুস্তাফিজ-ভক্ত। মাঠে প্রবেশ করে দৌঁড়ে গিয়ে মুস্তাফিজের পায়ে ধরে বসেন ওই দর্শক। অবশ্য মাঠে প্রবেশ করার সময় তাকে ধরতে পারেননি নিরাপত্তী কর্মীর কেউ। ভক্ত মাঠে প্রবেশ করায় বায়ো-বাবোল ভেঙে গেছে। পাকিস্তান চাইলে এই খেলা এখানেই বন্ধ হতে পারতো, ডিএল মেথডে এগিয়ে ছিল পাকিস্তানই। অতি উৎসাহী ওই দর্শককে পরে বিসিবির নিরাপত্তাকর্মীরা তাকে ধরে নিয়ে চলে গেলেন মাঠের বাইরে। মুস্তাফিজের শরীর স্পর্শ করায় তিনিও মাঠ ছেড়ে চলে যান ড্রেসিংরুমে। ফিজের বদলে ফিল্ডিংয়ে আসেন শামীম হোসেন।