সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

কোহলিকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন গাপটিল

অনলাইন ডেস্ক :

বছর দুয়েক ধরে সময়টা ভালো যাচ্ছে না ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক বিরাট কোহলির। প্রায় সব ক্ষেত্রেই কেবল পেছনে নামছেন। এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায়ও দুইয়ে নেমে গেছেন আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটার। তাকে পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। শুক্রবার রাঞ্চিতে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে ১৫ বলে ৩১ রান করেন গাপটিল। যদিও ম্যাচটি কিউইরা হেরে গেছে। তবে দল হারলেও ঠিকই ব্যক্তিগত রেকর্ড গড়েছেন এই ওপেনার। কোহলিকে ছাড়িয়ে হয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার। অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছেন না বিরাট কোহলি। তাকে বিশ্রাম দেওয়্ াহয়েছে। এই সুযোগটিকেই যেন ভালোভাবেই লুফে নিলেন গাপটিল। বর্তমানে শীর্ষে থাকা মার্টিন গাপটিলের রান ৩২৪৮। আর দুইয়ে থাকা বিরাট কোহলির রান ৩২২৭। এই তালিকায় ৩১৪১ রান নিয়ে তৃতীয় স্থানে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মা, ২৬০৮ রান নিয়ে চতুর্থ স্থানে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ এবং পঞ্চম স্থানে থাকা আয়ারল্যান্ডের পল স্টার্লিংয়ের রান ২৫৭০।