সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

অস্কার তাবারেজকে বরখাস্ত করল উরুগুয়ে

অনলাইন ডেস্ক :

ল্যাতিন আমেরিকা বিশ্বকাপ বাছাই পর্বে বেশ খারাপ অবস্থায় রয়েছে উরুগুয়ে। আসন্ন কাতার বিশ্বকাপে তারা খেলতে পারবে কিনা সেটা নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। দলীয় ব্যর্থতার জন্য নিজেদের কোচ অস্কার তাবারেজকে বরখাস্ত করেছে উরুগুয়ে। তাবারেজ দীর্ঘ ১৫ বছর উরুগুয়ের কোচের দায়িত্ব পালন করেছেন। ল্যাতিন আমেরিকা বিশ্বকাপ বাছাই পর্বে শেষ ৫টি ম্যাচে জয় পায়নি উরুগুয়ে। তারমধ্যে শেষ চার ম্যাচেই হেরেছে তারা। এই চার ম্যাচের মধ্যে দুটি ছিল আর্জেন্টিনার বিপক্ষে, একটি ব্রাজিলের বিপক্ষে এবং একটি বলিভিয়ার মত দলের বিপক্ষে। সব মিলিয়ে ১৪টি ম্যাচ খেলে এবারের বাছাই পর্বে উরুগুয়ে জিতেছে মাত্র ৪টি ম্যাচ, ড্র করেছে ৪টি, বাকি ৬টি হয়েছে হার। টানা ব্যর্থতায় তারা পয়েন্ট টেবিলে আছে সাত নম্বরে। ধারাবাহিক ব্যর্থতার জন্যই এবার চাকরি হারাতে হল তাবারেজকে।