সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

শেষ টি-টোয়েন্টিতে দলে কামরুল-ইমন

ফাইল ছবি

পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টির জন্য পেসার কামরুল ইসলাম রাব্বি এবং বাঁ-হাতি ওপেনার পারভেজ হোসেন ইমনকে দলে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিরিজের শুরুতে ইমন দলে ডাক পাবেন বলে আশা করা হয়েছিল কিন্তু তার পরিবর্তে সাইফ হাসানকেনেয়া হয়। শেষ ম্যাচে বিবেচনায় থাকছেন না প্রথম দুই ম্যাচে ওপেনারের ভূমিকায় থাকা সাইফ। সিরিজের প্রথম দুই ম্যাচে সাইফ ব্যাট হাতে ব্যর্থ হন। দুই ম্যাচে করেন মাত্র এক রান।

২০২০ সালে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে দলের অন্যতম ভূমিকা ছিল ইমনের। গত বছর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি সিরিজেও তার টি-টোয়েন্টি ব্যাটিং ঝলক দেখা গেছে। বাংলাদেশি ব্যাটার হিসেবে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে তার।

বাঁ-হাতি ব্যাটার মোট ২৪টি-টোয়েন্টি খেলে একটি সেঞ্চুরি সহ ২৪.৪৭ গড়ে ৫৬৩ রান করেছেন।

এদিকে কামরুল ইসলাম রাব্বিও টি-টোয়েন্টি বোলিংয়ে বেশ কিছু ঝলক দেখিয়েছেন। যদিও তিনি এর আগে কখনো বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অংশ ছিলেন না। রাব্বি মোট ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচে মোট ৮০ উইকেট শিকার করেন। জাতীয় দলে হয়ে তিনি সাতটি টেস্ট খেলেছেন।

চলতি পাকিস্তান সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি সোমবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সফরকারীরা প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে। হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশকে শেষ ম্যাচে জিততেই হবে।

–ইউএনবি