সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

‘গরুর মাংস’ নিয়ে ভারতীয় ক্রিকেটে বিতর্ক

অনলাইন ডেস্ক :

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগে খাদ্য তালিকা নিয়ে বিতর্ক শুরু হয়েছে ভারতে। একটি খবরে জানানো হয়েছে, ক্রিকেটারদের খাদ্য তালিকায় গরু ও শূকরের মাংস নিষিদ্ধ করা হয়েছে। শুধু মাত্র হালাল মাংসের বিষয়টি রাখা হয়েছে এই তালিকায়! এমন খবরে অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর কর্মকর্তারাও ভীষণ বিস্মিত। বিসিসিআই-এর কোষাধ্যক্ষ অরুন ধুমাল এমন নিষেধাজ্ঞার খবর উড়িয়ে দিয়েছেন। বলেছেন এমন কোনও নির্দেশনা বোর্ড দেয়নি, ‘খাদ্য তালিকা নিয়ে কখনও আলোচনা হয়নি। বিষয়টি নিয়ে জোরও খাটানো হবে না। কী খেতে হবে, আর কি খাওয়া যাবে না, এমন নির্দেশনা বোর্ড কখনও দেয় না। নিজেদের খাবার পছন্দ করতে তারা সব সময় স্বাধীন।’ এমন খবরে উত্তেজনা ছড়ায় সামাজিক মাধ্যমেও। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের এই কর্তা বলেছেন, সব কিছুই গুজব, ‘কোনও স্টাফ এমনকি ক্রিকেটারকেও নিষেধাজ্ঞার কথা বলা হয়নি। যা বলা হচ্ছে, তার সবই গুজব, ভিত্তিহীন।’ এই বিতর্কের মাঝেই কাল কানপুরে শুরু হচ্ছে নিউজিল্যান্ড-ভারতের প্রথম টেস্ট। যা অনুষ্ঠিত হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায়।