সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

সপরিবারে গৌতম গম্ভীরকে হত্যার হুমকি

অনলাইন ডেস্ক :

ভারতের বিশ্বকাপজয়ী ওপেনার গৌতম গম্ভীর হত্যার হুমকি পেয়েছেন। ইসলামিক স্টেটের (আইএস) কাশ্মীর শাখা থেকে এই হুমকি দেওয়া হয়েছে। হুমকির প্রেক্ষিতে দিল্লি পুলিশের কাছে মামলা করেছেন তিনি। ই-মেইলে পাঠানো হুমকিতে গৌতম গম্ভীরের পাশাপাশি তার পরিবারকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেই মেইলে লিখা ছিল, ‘আমরা তোমাকে (গম্ভীর) ও তোমার পরিবারকে হত্যা করব।’ গৌতম গম্ভীরকে হত্যার হুমকি ও তার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার শ্বেতা চৌহান। তিনি বলেন, ‘গম্ভীরের রাজেন্দ্রনগরের বাসার সামনে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। পাশাপাশি যে ই-মেইল থেকে হুমকি দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’ হত্যার হুমকি পাওয়া নতুন কিছু নয় গম্ভীরের জন্য। ২০১৯ সালেও একবার হত্যার হুমকি পেয়েছিলেন ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর ভারতের হয়ে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন। দুটি ফাইনালেই দুর্দান্ত খেলেছেন তিনি। ২০১৮ সালে ক্রিকেট থেকে অবসরের পর ২০১৯ সালে বিজেপির হয়ে সাংসদ নির্বাচন করে নির্বাচিত হন তিনি।