সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

বাবরের রেটিং পয়েন্ট কমেছে

অনলাইন ডেস্ক :

চলতি বছরের এপ্রিলে ভারতের বিরাট কোহলিকে টপকে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ ব্যাটসম্যান হন পাকিস্তানের বাবর আজম। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়েরও এক নম্বর ব্যাটসম্যান বনে যান তিনি। বুধবার আবারো হালনাগাদ হলো র‌্যাংকিং। সেখানে শীর্ষে থাকলেও কমেছে বাবরের রেটিং পয়েন্ট। আইসিসির সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা বাবরের রেটিং পয়েন্ট এখন ৮০৯। বিশ্বকাপ চলাকালীন পাকিস্তানের অধিনায়কের রেটিং পয়েন্টি ছিল ৮৩৪। মিরপুরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় তার রেটিং পয়েন্ট কমেছে ২৫। দুইয়ে থাকা ডেভিড মালান ও বাবরের মধ্যে এখন মাত্র ৪ পয়েন্টর ব্যবধান। ৮০৫ পয়েন্ট নিয়ে দুইয়ে মালান। তিনে থাকা এইডেন মার্করামের রেটিং পয়েন্ট ৭৯৬। একধাপ এগিয়ে মোহাম্মদ রিজওয়ান এখন পাঁচে। টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। সাকিব আল হাসান রয়েছেন দুইয়ে।