সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

জাতীয় লিগের শিরোপা জয় করল ঢাকা বিভাগ

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিভাগ। বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে শেষ রাউন্ডে খুলনা বিভাগকে ১৭৯ রানে হারিয়ে শিরোপা জয় করে রাজধানীর দলটি। ঢাকা বিভাগের দেওয়া ৩৭৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৯৯ রানে গুটিয়ে যায় খুলনা বিভাগ। ঢাকার বোলারদের সামনে ব্যর্থ হয়েছেন খুলনার ব্যাটাররা। খুলনার পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন নাহিদুল ইসলাম। তিনি খেলেন ১০৯টি বল। এ ছাড়া ইমরানউজ্জামান ৩২ ও মৃত্যঞ্জয় চৌধুরী ২৯ রান করেন। দ্বিতীয় ইনিংসে শুভাগত হোম তিনটি ও তাইবুর পাঁচটি উইকেট নিয়েছেন। ম্যাচে ১০ উইকেট শিকার ও ব্যাট হাতে ৫৩ রান করে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শুভাগত। এ নিয়ে ষষ্ঠবারের মতো জাতীয় লিগে চ্যাম্পিয়ন হল ঢাকা। গত আসরের চ্যাম্পিয়ন ছিল খুলনা। মোট সাতবার চ্যাম্পিয়ন হয়েছিল তারা।