সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

ফের অস্ট্রেলিয়া টেস্ট দলের নেতৃত্বে কামিন্স-স্মিথ

অনলাইন ডেস্ক :

আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া ও সফরকারী ইংল্যান্ডের মধ্যকার ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ। সেই ধারাবাহিকতায় টিম পেইনকে অধিনায়ক করে দল ঘোষণা করেছিল অজিরা। কিন্তু যৌন কেলেঙ্কারির পুরনো একটি ইস্যু নতুন করে সামনে আসায় নেতৃত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন টিম পেইন। এমতাবস্থায় নতুন দলপতির সন্ধানে নেমেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বুধবার সিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, টেস্ট অধিনায়ক পদের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে সাক্ষাৎকার দিয়েছেন পেস বোলার প্যাট কামিন্স। এ ছাড়া সহ-অধিনায়ক পদের জন্য স্টিভ স্মিথেরও সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এর আগে বল টেম্পারিংয়ের অভিযোগে ২০১৮ সালে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তৎকালীন অজি দলের সব ফরম্যাটের অধিনায়ক স্টিভ স্মিথ। পরে তার জায়গায় টিম পেইন দায়িত্ব পান।