সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

দুই দিন বাকি থাকতেই দেশে ফিরছেন ফিল্যান্ডার

অনলাইন ডেস্ক :

চট্টগ্রাম টেস্টের আজ তৃতীয় দিন শেষ হলো মাত্র। আরও দুই দিন বাকি থাকতেই পাকিস্তানের বোলিং পরামর্শক ভার্নন ফিল্যান্ডার নিজের দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে যাচ্ছেন। করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট ‘ওমিক্রন’ এর সংক্রমণ বেড়ে যাওয়ায় তার এমন সিদ্ধান্ত বলে আজ সন্ধ্যায় নিশ্চিত করেছে পিসিবি। করোনা ভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ সংক্রমণ রোধে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতো এবার দক্ষিণ আফ্রিকার দেশগুলোর সঙ্গে যোগাযোগ স্থগিত করছে বাংলাদেশ। বিশ্বের অনেক দেশই বিমান বন্ধ করে দিয়েছে। অনির্দিষ্টকালের জন্য বিমান বন্ধ হয়ে গেলে ফিল্যান্ডার আর দেশে ফিরতে পারবেন না। যে কারণে টেস্টের মাঝপথেই তিনি টিম হোটেল ছাড়ছেন। পিসিবি জানিয়েছে, সোমবার টিম হোটেল ছেড়ে যাবেন ফিল্যান্ডার। ৩০ নভেম্বর তার বিমানে ওঠার কথা রয়েছে। যদিও তার এই টেস্ট শেষে দেশে ফেরার কথা ছিল। কিন্তু করোনার কারণে দুই দিন আগেই সিদ্ধান্তটা নিতে হলো। উল্লেখ্য, টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশ ৮৩ রানে এগিয়ে আছে। উইকেটে আছেন মুশফিকুর রহিম (১২*) আর ইয়াসির আলী (৮*)। হাতে আছে আরও ৬ উইকেট।