সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

তামিমকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের ক্রিকেটে বিখ্যাত পঞ্চপা-ব নিয়মিতই একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় থাকতেন। যাকে বলা চলে ‘সুস্থ প্রতিযোগিতা’। এবার সাদা পোশাকে দেশের জার্সিতে সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন মুশফিকুর রহিম। তিনি টপকে গেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবালকে। পাকিস্তানের বিপক্ষে চলমান চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে মুশফিক এই মাইলফলক পার করেন। যদিও চোট না পেলে তামিম ইকবালও এই টেস্টে খেলতেন। তামিমকে টপকে যেতে মুশফিকের আর মাত্র ১ রান দরকার ছিল। প্রথম ইনিংসেই তিনি এই রেকর্ড গড়তে পারতেন। কিন্তু ৮ম সেঞ্চুরির কাছে গিয়ে দুঃখজনকভাবে ৯১ রানে আউট হওয়ায় সেটা আর হয়নি। দ্বিতীয় ইনিংসে ৪৪ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল যখন আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায়, সেই মুহূর্তে ব্যাট করতে নেমে এ কীর্তি গড়েন মুশফিক। দিনশেষে তিনি অপরাজিত আছেন ১২* রানে। সাদা পোশাকে ৭৬ ম্যাচের ১৪০ ইনিংস খেলা মুশফিকের সংগ্রহ ৪৭৯৯* রান। গড় ৩৭.৩৯। তার চেয়ে ১০ রান পিছিয়ে থাকা মুশফিকের প্রিয়বন্ধু তামিম ইকবালের সংগ্রহ ৪৭৮৮। অবশ্য এই রান করতে তামিমের অনেক কম সময় লেগেছে। ৬৪ ম্যাচে ১২৩ ইনিংস ব্যাট করে তিনি এই রান করেন। তিন নম্বরে আছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। ৫৮ ম্যাচের ১০৭ ইনিংসে ৩৯.৩৩ গড়ে তার সংগ্রহ ৩৯৩৩ রান।