সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

ধীরে ধীরে সেরাদের কাতারে ফিরছে বার্সা

অনলাইন ডেস্ক :

চলতি মৌসুমে একের পর এক পরাজয়ে পয়েন্ট তালিকায় কেবল নিচের দিকেই নামছিল বার্সেলোনা। যার পরিপ্রেক্ষিতে ছাঁটাই করা হয় প্রধান কোচকে। তার জায়গায় নিয়ে আসা হয়েছে কাতালান ক্লাবটির সাবেক কিংবদ্বন্তী মিডফিল্ডার জাভি হার্নান্দেজকে। উদ্দেশ্য একটাই, বার্সেলোনাকে আবারও সেরাদের কাতারে নিয়ে আসা। জাভির অধীনে লা লিগায় সর্বশেষ দুটি ম্যাচেই জয় পেয়েছে বার্সা। আগের লিগ ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছিল। শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাতে ভিলারিয়ালের মাঠ থেকে জিতে এসেছে ৩-১ গোলে। গোল তিনটি করেছেন ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং, মেম্ফিস ডিপাই ও ফিলিপ কুতিনিও। ভিলারিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন নাইজেরিয়ান উইঙ্গার সামু চুকওয়েজে। এই জয়ের ফলে ২৩ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় সাতে উঠে এলো বার্সেলোনা। অন্যদিকে, সবার ওপরে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩০।