সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

নতুন সিনেমায় গাইলেন মমতাজ

অনলাইন ডেস্ক :

জাতির জনক শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে নিয়ে তৈরি হচ্ছে ‘রাসেলের জন্য অপেক্ষা’ চলচ্চিত্র। সেলিনা হোসেনের গল্প অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন নূরে আলম। এটি সরকারি অনুদানে নির্মিত হচ্ছে। এ ছবিতে একটি গানে কণ্ঠ দিয়েছেন ফোকসম্রাজ্ঞী মমতাজ বেগম। তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন। মমতাজ জানান, গানের শিরোনাম ‘ঝলমলে আকাশ যেমন আঁধারে ঢেকে যায়’। এ গানের কথা লিখেছেন হাসান মতিউর রহমান। ইমন সাহার সুরে গানটির সাউন্ড ইন্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন আজম বাবু। সম্প্রতি গানটির রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন মমতাজ। ‘রাসেলের জন্য অপেক্ষা’ ছবিতে অভিনয়ের জন্য ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস।