সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

গায়িকা পূজার সঙ্গে সংসার ইতি টানার ঘোষণা দিলেন অর্ণব

অনলাইন ডেস্ক :

গায়িকা বাঁধন সরকার পূজার এক গানের মডেল হয়েছিলেন অর্ণব অন্তু। সেই কাজের সুবাদে বন্ধুত্ব ও প্রেম। যার জের ধরে ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন তারা। চার বছরেরও বেশি সময়ের সংসার। সবাই তাদের সুখী দম্পতি ভাবতো। হঠাৎ এই দাম্পত্যের ইতি টানার ঘোষণা দিলেন অন্তু। তিনি গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘মহানের কাছে সুস্থ এবং সুন্দর জীবনের কামনা করে, আমাদের সাংসারিক যাত্রা, আমার পক্ষ থেকে এখানেই ইতি টানলাম। ভালো থেকো।’ এই স্ট্যাটাসে পূজাকে ট্যাগও দিয়েছেন অন্তু। তবে এই মধ্যরাতে অন্তু বা পূজা কারও সঙ্গেই যোগাযোগ করে সাড়া মেলেনি। ‘সেরা কণ্ঠ’ প্রতিযোগিতা দিয়ে গানের ক্যারিয়ার শুরু করেন পূজা। এখনো নিয়মিত গান করে যাচ্ছেন তিনি।