সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

নতুন পরিচয়ে অপূর্ব

নিজস্ব প্রতিবেদক:

অভিনেতা হিসেবে অপূর্ব নিজেই এখন প্রতিষ্ঠান। এ পর্যায়ে এসে তিনি গড়লেন প্রযোজনা প্রতিষ্ঠান। নাম রেখেছেন ‘ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট’। ঘোষণা দিয়েই শেষ নয়, এরমধ্যে এই ব্যানারে নির্মাণ করলেন ‘শুধু তুমিময়’ শিরোনামে একটি নাটক। যোবায়েদ আহসানের রচনায় নাটকটি নির্মাণ করছেন মাহমুদুর রহমান হিমি। নিজের প্রযোজিত প্রথম নাটকে জিয়াউল ফারুক অপূর্ব জুটি বেঁধেছেন সাবিলা নূরের সঙ্গে। প্রযোজনা প্রতিষ্ঠান প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘টিভি নাটক দিয়ে শুরু করলাম। ভবিষ্যতে আরও বড় কিছু হবে বলে আশা করছি। দর্শককে রুচিশীল বিনোদন দেয়ার জন্য আমার এই প্রচেষ্টা।’ আরও বলেন, ‘বিদেশের বেশিরভাগ অভিনেতারা নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠান নিয়ে নিয়মিত কাজ করে। আমিও সেভাবে ভালো ভালো কাজ করতে চাই। আর বিশেষ করে সবার কাছে দোয়া চাই। আশা করছি সবার সহযোগিতায় এ কাজটি খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারবো।’