সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

এবার গায়িকা হচ্ছেন নায়িকা

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের ছবিতে প্রথমবার অভিনয় করছেন ওপার বাংলার অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। ছবির নাম ‘প্রিয়া রে’। এতে তার বিপরীতে আছেন ঢালিউডের তরুণ নায়ক শান্ত খান। শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিতব্য ছবিটির দ্বিতীয় ধাপের শুটিং করতে দুই মাস পর আবারও চাঁদপুরে এসেছেন কৌশানি। শুটিং শেষ করে নায়িকা জানালেন নতুন খবর। ছবির ‘তুমি এমনি করে থাকো’ শিরোনামে গানে কণ্ঠ দেবেন তিনি। এর সুর ও সংগীত করেছেন বেলাল খান। এর আগে, গানটির একটি ভার্সন গেয়েছেন অবন্তী সিঁথি। সেটিই এবার নতুন করে গাইবেন কৌশানি। আগামী ৮ জানুয়ারি ঢাকার একটি স্টুডিওতে গানটির রেকর্ড হবে বলে জানান তিনি। নায়িকা বললেন, ‘বহুবারই গানের প্রস্তাব পেয়েছি। কিন্তু সাহসে কুলায়নি। এই গানের কথা ও সুর এত পছন্দ হয়েছে যে, লোভ সামলাতে পারলাম না। পরিচালককে অনুরোধ করলাম, আমাকে দিয়ে একটি ভার্সন গাওয়ানোর। এখন এর জন্য আমি প্রতিদিনই প্রস্তুতি নিচ্ছি। নিয়মিত গান গাইছি। আশা করি, সুরটা ভালোভাবে কণ্ঠে ধারণ করতে পারবো।’ ছবিটি নির্মাণ করছেন পূজন মজুমদার। তিনি জানান, গানটির শুটিং করার সময় কৌশানী গুনগুন করে গাইতেন। গত ৩০ ডিসেম্বর তিনি জানান, এটি গাইতে চান। ছবির প্রচারণায় তার গাওয়া গানটি ভূমিকা রাখবে বলে আশা করছেন এই নির্মাতা। এদিকে, শনিবার বিকালের ফ্লাইটে কলকাতা ফিরে গেছেন কৌশানি। যাওয়ার আগে তিনি জানিয়ে গেছেন, শাপলা মিডিয়ার প্রযোজনায় আরও দুটি সিনেমায় অভিনয় করবেন। এগুলো হলো- ‘আর্তনাদ’ ও ‘মিঠাই’। পরিচালনায় আছেন জাকির হোসেন রাজু ও শামীম আহমেদ রনী।