সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

পাকিস্তান সফরে পোলার্ডের স্থলাভিষিক্ত থমাস

অনলাইন ডেস্ক :

পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক কাইরন পোলার্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠেননি তিনি। পোলার্ডের অনুপস্থিতিতে নিকোলাস পুরান টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিবেন। আর ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন শাই হোপ। পাকিস্তান সফরে পোলার্ডের স্থলাভিষিক্ত হয়েছেন ডেভন থমাস। আর টি-টোয়েন্টি দলে পোলার্ডের জায়গায় রভম্যান পাওয়েলকে নেওয়া হয়েছে। এই সময়ে ত্রিনিদাদে পুনর্বাসনে থাকবেন পোলার্ড। তার ফিটনেস পর্যবেক্ষণ করা হবে এবং আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে ফিরতে পারবেন কি না চূড়ান্ত হবে সিরিজ শুরুর আগ দিয়ে। তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলতে পাকিস্তানে সফর করবে ক্যারিবীয়রা। ১৩ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই সিরিজ।