সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

ভারতের জাতীয় একাডেমির নতুন প্রধান লক্ষ্মণ

অনলাইন ডেস্ক :

ভারতের জাতীয় একাডেমির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ। কলকাতায় বিসিসিআইয়ের সাধারণ সভায় শনিবার চূড়ান্ত অনুমোদন পেয়েছেন তিনি। ভারত-নিউ জিল্যান্ডের চলতি মুম্বাই টেস্ট ধারাভাষ্যকার ও বিশ্লেষক হিসেবে আপাতত তার শেষ ম্যাচ। আগামী ১৩ ডিসেম্বর থেকে শুরু হবে তার নতুন দায়িত্বে মেয়াদ। রাহুল দ্রাবিড় ভারতের জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর একাডেমির প্রধানের দায়িত্বে আনা হলো লক্ষ্মণকে। তার প্রথম কাজ হবে আগামী মাসের বিশ্বকাপ অভিযানের জন্য ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে প্রস্তুত করা। কোভিড পরিস্থিতিতে বিশ্বকাপের দল এখনও গুছিয়ে নিতে পারেনি ভারত। তাদের দুটি দল এখন একটি টুর্নামেন্ট খেলছে বাংলাদেশের যুবাদের সঙ্গে। সেই দুটি দল থেকেই হয়তো গড়া হবে বিশ্বকাপের দল। শুধু দল গোছানোই নয়, ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপেও কোনো একটা পর্যায়ে দলের সঙ্গী হবেন লক্ষ্মণ। লক্ষ্মণ অবশ্য যুব দলের কোচ হিসেবে কাজ করবেন না। প্রধান কোচ হিসেবে বিশ্বকাপে যেতে পারেন ঋষিকেষ কানিতকার কিংবা সিতানসু কোটাকের কেউ। লক্ষ্মণের সঙ্গে আরেকটি বড় নামও যুক্ত হয়েছে ভারতের একাডেমির কোচের তালিকায়। পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ট্রয় কুলিকে। বিশ্ব ক্রিকেটের সেরা বোলিং কোচদের একজন মনে করা হয় সাবেক এই অস্ট্রেলিয়ান পেসারকে।