সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সৎ বাবার হাতে খুন, দেড় বছর পর উদ্ধার নায়িকার কঙ্কাল

অনলাইন ডেস্ক :

খুব অল্প সময়ে বলিউডে পরিচিতি পেয়েছিলেন লায়লা খান। সুপারস্টার রাজেশ খান্নার বিপরীতেও অভিনয় করেছিলেন তিনি। তার শেষ পরিণতি ছিল মর্মান্তিক। নামের আগে বসেছিল সন্ত্রাসী তকমা, খুন হয়েছিলেন সৎ বাবার হাতে। এমন তথ্যই প্রকাশ করে আনন্দবাজার।

লায়লার মৃত্যু হিন্দি থ্রিলার সিনেমাকেও হার মানিয়ে যায়। ১৯৭৮ সালে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তার বাবা-মা দুজনই ছিল কাপড় ব্যবসায়ী।

২০০৮ সালে রাজেশ খান্নার সঙ্গে ‘বফা: এ ডেডলি লভ স্টোরি’ সিনেমায় অভিনয় করেছিলেন লায়লা। ২০১১ সালে অভিনয় করেন ‘ফারার’ সিনেমায়। প্রযোজক হওয়ার ইচ্ছা ছিল লায়লার। তার প্রযোজনায় শাহিদ কাপুর বা সাইফ আলি খানের সঙ্গে অভিনয় করতে চেয়েছিলেন তিনি। কিন্তু তা আর হয়ে উঠেনি। বলিউড থেকে হঠাৎ লাপাত্তা হয়ে যান লায়লা। দেড় বছর পর মুম্বাই থেকে ১২৬ কিলোমিটার দূরে একটি বাগান থেকে তার কঙ্কাল উদ্ধার করা হয়েছিল।

২০১১ সালের ৩০ জানুয়ারি রাতে সৎ বাবা পারভেজ, মা সেলিনা এবং ৩ ভাইবোনকে নিয়ে মুম্বাইয়ের একটি হলিডে হোমের ছুটি কাটাতে গিয়েছিলেন লায়লা। সেখানে খুন হন লায়লা, নিরাপত্তারক্ষীর সাহায্য নিয়ে মাটি খুঁড়ে পুতে দেওয়া হয় তার দেহ। লোহার রড, ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছিল তাকে।

পুলিশ একসময় পারভেজকে গ্রেপ্তার করে। তার দেখানো জায়গা থেকেই দেড় বছর পর উদ্ধার করা হয় অভিনেত্রীর কঙ্কাল। শুধু অভিনেত্রীই নন, তার মাকেও সেদিন খুন করেছিল পারভেজ।